সিলেটে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত যুবতীকে ধর্ষণ, আটক ২

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৫

সিলেটে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত যুবতীকে ধর্ষণ, আটক ২

Manual4 Ad Code

কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের কানাইঘাটের সড়কের বাজারে অজ্ঞাত এক যুবতীকে ধর্ষণের অভিযোগে হোটেল কর্মচারী ও মিশুক চালককে আটক করা হয়েছে।

 

আটককৃতরা হলো- স্থানীয় মানিকপুর গ্রামের হোটেলের কর্মচারী দুলাল আহমদ (৩০) ও করচটি নালুহারা গ্রামের ফজলুর রহমানের পুত্র মিশুক চালক জাকারিয়া (৪০)।

 

Manual5 Ad Code

জানা যায়, গত ২ অক্টোবর (বৃহস্পতিবার) গভীর রাতে স্থানীয় সড়কের বাজারে অজ্ঞাত পরিচয়ের এক যুবতি বাজারে ঘোরাফেরা করছিল। তখন বাজারের একটি হোটেলের কর্মচারী স্থানীয় দুলাল আহমদ ও মিশুক চালক জাকারিয়া ওই যুবতিকে বাজারের একটি গোডাউনে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি দেখতে পেয়ে পরদিন বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দকে বিষয়টি অবগত করেন নৈশ্য প্রহরীরা।

 

বিষয়টি জানতে পেরে বাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে অভিযুক্ত দুলাল আহমদ ও জাকারিয়াকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করলে তারা অজ্ঞাত ওই যুবতীকে ধর্ষণের কথা স্বীকার করে। পরে কমিটির নেতৃবৃন্দ ও এলাকার লোকজন কানাইঘাট থানায় জানালে পুলিশ ধর্ষণকারী দুই যুবককে থানায় নিয়ে নিয়ে যায়। তবে ভিকটিম যুবতীর নাম-ঠিকানা বা পরিচয় পাওয়া যায়নি।

Manual8 Ad Code

 

থানায় আটক হোটেল কর্মচারী দুলাল আহমদ অজ্ঞাত যুবতীকে ধর্ষণের কথা স্বীকার করে বলে, ও্ই যুবতীকে কে বা কারা টাকার বিনিময়ে সড়কের বাজারে এনে রেখে যায়। পরে সে ও জাকারিয়া যুবতীকে ধর্ষণ করে।

 

সড়কের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি আব্দুল্লাহ জানান, অজ্ঞাতনামা যুবতীকে ধর্ষণের বিষয়টি বাজারের নৈশ্য প্রহরীরা ব্যবসায়ীদের জানান। বিষয়টি জানতে পেরে শনিবার বিকেলে দুলাল আহমদ ও জাকারিয়াকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করলে দুলাল আহমদ নিজে ও জাকারিয়া মিলে ধর্ষণের ঘটনা স্বীকার করে।

 

Manual1 Ad Code

তবে আব্দুল্লাহ বলেন, অজ্ঞাতনামা যুবতী ভবঘুরে মানসিক ভারসাম্যহীন বলে নৈশ্য প্রহরীরা জানালেও ওই যুবতীর পরিচয় সনাক্ত করতে তাকে খোঁজা হচ্ছে।

Manual6 Ad Code

 

এ ব্যাপারে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, অজ্ঞাতনামা মহিলাকে ধর্ষণের ঘটনাটি সড়কের বাজারের ব্যবসায়ীরা জানালে দুইজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

 

তবে এখন পর্যন্ত ভিকটিমের পরিচয় পাওয়া যায়নি। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code