সিলেটে বিএনপির দুই উপদেষ্টার সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ

প্রকাশিত: ২:২৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০২৫

সিলেটে বিএনপির দুই উপদেষ্টার সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ

Manual2 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে ক্ষোভ থেকে সিলেটের বিশ্বনাথে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ এম. ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

 

Manual2 Ad Code

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৯টার পর থেকে পৌর সদরের বাসিয়া ব্রিজ এলাকায় সংঘর্ষ শুরু হয়। থেমে থেমে প্রায় ২ ঘণ্টা দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে থমথমে অবস্থা বিরাজ করছে পুরো এলাকায়।

 

Manual5 Ad Code

‘সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।’

 

Manual7 Ad Code

​স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মো. হুমায়ুন কবিরের নির্বাচনী সমাবেশ ছিল বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নে। সন্ধ্যায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশকে ঘিরে আগে থেকেই বিশ্বনাথ পৌর শহরে ইলিয়াসপন্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।

 

রাতে হুমায়ুন কবিরের সমাবেশ শেষে উভয় পক্ষের লোকজন পৌর সদরে ফিরলে রাত সাড়ে ৯টার দিকে হুমায়ুনকর্মী সমর্থকরা মিছিল বের করলে বাসিয়া ব্রিজে কথা-কাটাকাটি জের ধরে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। রাত সাড়ে ১০টা পর্যন্ত এ ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চলে। এসময় বিশ্বনাথ বাজারের দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রাত পৌনে ১১টার দিকে পুলিশ ও সেনাবাহিনী ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিলেটে বিএনপির দুই উপদেষ্টার সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, পরিস্থতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। পরে বিস্তারিত বলা যাবে।

 

Manual5 Ad Code

উল্লেখ্য, সিলেট-২ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেতে দীর্ঘদিন ধরে কাজ করছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ এম. ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর (লুনা)। স্থানীয় রাজনীতিতের তার একটা শক্ত অবস্থানও রয়েছে।

 

গত বছর শেখ হাসিনার পতনের পর সম্প্রতি দেশে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এরপর থেকে তিনিও দলের মনোনয়ন পেতে কাজ করছিলেন।

 

গত ৫ অক্টোবর রাজধানীর গুলশানে জাতিসংঘের ঢাকা আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে মির্জা ফখরুলকে বলতে শোনা যায়, ‘এখন থেকে হুমায়ুন কবির দেশেই থাকবেন এবং নির্বাচন করবেন।’

 

(সুরমামেইল/এনআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code