সিলেট ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৫
রফিকুল ইসলাম শাহপরান।
নিজস্ব প্রতিবেদক:
সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরানসহ ১৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছিল।
সোমবার (২৯ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এতে বলা হয়, ইতোপূর্বে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন, শেরপুর জেলা বিএনপির সাবেক সদস্য মো. মোকছেদুল হক শিবলু, রাজশাহী জেলাধীন তানোর উপজেলার অন্তর্গত ৩নং পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মজিবর রহমান, ময়মনসিংহ উত্তর জেলাধীন হালুয়াঘাট উপজেলা বিএনপির সদস্য মাওলানা মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাদিম আহমদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য এ বি এম কাজল সরকার, ধোবাউড়া উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মোহাম্মদ ফরিদ আল রাজি কমল, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাবেক সহ-সভাপতি মোসা. মনোয়ারা খাতুন, জেলা মহিলা দলের কুটির শিল্পবিষয়ক সম্পাদক মোছা. সুমি আক্তার, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহআইনবিষয়ক সম্পাদক আবুল হাসনাত তারেক, কক্সবাজার জেলা বিএনপির সাবেক সদস্য মো. খাইরুল আলম চৌধুরীকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ২৯ ডিসেম্বর তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
এছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য ময়মনসিংহ দক্ষিণ জেলা মহিলা দলের সাবেক সহ-সভাপতি ও গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোছা. আফসানা মিমি এবং সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরানকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ২৯ ডিসেম্বর তাদেরও অব্যাহতি আদেশ প্রত্যাহার করা হয়েছে।

(সুরমামেইল/এফএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি