বৃহত্তর সিলেটের উন্নয়নে অত্যান্ত আন্তরিক প্রধানমন্ত্রী: শাম্মী আক্তার

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৬

বৃহত্তর সিলেটের উন্নয়নে অত্যান্ত আন্তরিক প্রধানমন্ত্রী: শাম্মী আক্তার

Manual5 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও প্রশাসনকে সাথে নিয়ে পিছিয়ে পড়া সিলেট-৫ আসনের মানুষের আশা-আখাঙ্কা বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করবেন বলে জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কানাইঘাট-জকিগঞ্জ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত শাম্মী আক্তার।

 

তিনি বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারকে বাদ দিয়ে কোনো ধরণের উন্নয়নমূলক কর্মকান্ড করা সম্ভব নয়।

 

রোববার (১৯ জুলাই) বিকেল ৪টায় কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক শাম্মী আক্তার কথাগুলো বলেন।

 

তিনি বলেন, সিলেটের ১৯টি আসনের মধ্যে সিলেট-৫ আসন ছাড়া ১৮টি আসন বিএনপিকে উপহার দিয়েছে এ অঞ্চলের জনগণ। এ জন্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহত্তর সিলেটের উন্নয়নে অত্যান্ত আন্তরিক।

 

Manual5 Ad Code

শাম্মী আক্তার বলেন, দীর্ঘদিন থেকে উন্নয়ন ও নানান দিক দিয়ে পিছিয়ে পড়া সিলেট-৫ আসনের উন্নয়নের তদারকির দায়িত্ব প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন। দলের সর্বস্তরের নেতাকর্মী ও প্রশাসনকে সাথে নিয়ে এ আসনের মানুষের আশা-আখাঙ্কা বাস্তবায়নে আমি নিরলস ভাবে কাজ করে যাবো।

 

পৌরশহরের আজিজ কমপ্লেক্সে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপত্বি করেন উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ মামুন। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় বিএনপিকে পাশ কাটিয়ে কানাইঘাটে বর্তমান সংসদ সদস্য আবুল হাসান ও স্থানীয় প্রশাসন সব ধরণের উন্নয়নমূলক কর্মকান্ড ও সরকারী বরাদ্ধ একতরফা বিতরণ করে যাচ্ছেন ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন বিএনপির নেতাকর্মীরা।

 

Manual7 Ad Code

শাম্মী আক্তার এমপি নেতাকর্মীদের শান্তনা দিয়ে বলেন, কানাইঘাট ও জকিগঞ্জে এখন থেকে সরকারের সব ধরণের কর্মকান্ড বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে করতে হবে, আর কোনো ধরনের ব্যত্যয় ঘটবে না।

Manual7 Ad Code

 

কানাইঘাটের সন্তান বিএনপির কেন্দ্রীয় সাবেক যুগ্ম মহাসচিব সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব আবুল হারিছ চৌধুরীকে স্মরণ করে শাম্মী আক্তার বলেন, তিনি বিএনপির জন্য অনেক কিছু করেছেন, আমাদের সবার শ্রদ্ধেয় নেতা ছিলেন তিনি। কানাইঘাটে সুরমা নদীর উপর সেতু করেছেন, তার নিজ এলাকায় উন্নয়নে তিনি সব ধরণের চেষ্টা চালিয়ে যাবেন।

 

মতবিনিময় সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও রেড-ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী (ভিপি)। বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, ঝিঙ্গাবাড়ি ইউপির চেয়ারম্যান বিএনপি নেতা আবু বকর, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী জসিম উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিক আহমদ, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব সাহেদ আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোয়াজ্জেম হোসেন আল-আমীন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় যোগ দেন শাম্মী আক্তার এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহদী হাসান শাকিলের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশাসনের মতবিনিময় সভায় বিএনপির নেতৃবৃন্দ প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন।

 

তারা বলেন, বিএনপির সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এখানে সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ড বিএনপিকে বাদ দিয়ে প্রশাসন করে যাচ্ছে। সরকারের সব ধরনের বরাদ্ধ একতরফা ভাবে বিতরণ করা হচ্ছে, বিএনপির নেতাকর্মীদের কোন ধরনের মুল্যায়ন করা হচ্ছে না।

 

পরে প্রধান অতিথির বক্তব্যে শাম্মী আক্তার বলেন, বর্তমানে যেসব উন্নয়ন হচ্ছে সবই বিএনপি সরকারের উন্নয়ন, সেজন্য বিএনপির নেতৃবৃন্দকে সাথে নিয়ে সকল উন্নয়নমুলক কর্মকান্ড বাস্তবায়নের জন্য তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সকল কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন। প্রশাসনের কাছে উন্নয়ন কর্মকান্ডে বিএনপির কেউ অন্যায় অবদার করলে দলীয়ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

Manual3 Ad Code

কানাইঘাট উপজেলার বিভিন্ন সমস্যার কথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহদী হাসান শাকিল এবং আইনশৃঙ্খলা বিষয় থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম তুলে ধরলে পর্যায়ক্রর্মে সব ধরনের সমস্য সমাধান করা হবে বলে এমপি শাম্মী আক্তার আশ্বস্থ করেন এবং সেই সাথে তিনি জনসাধারনের জন্য নেওয়া সরকারের ফ্যামেলী কার্ড, কৃষি কার্ড ও অন্যান্য ভাতা সুযোগ সুবিধা সহ সরকারের উন্নয়নমুলক কর্মকান্ড নিষ্টার সাথে বাস্তবায়ন করার জন্য সরকারী কর্মকর্তাদের প্রতি আহবান জানান।

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code