৩০ মামলার আসামি ও শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৬

৩০ মামলার আসামি ও শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Manual1 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে ৩০টি মামলার আসামি ও শীর্ষ মাদক ব্যবসায়ীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোট ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

Manual3 Ad Code

বুধবার (১৫ জুলাই) রাত সোয়া ১১টায় পীরগঞ্জ উপজেলার সেনুয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

Manual8 Ad Code

 

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ফারুক হোসেন (৪২) ও মো. মিলন (২৭)।



ডিবি জানায়, ফারুক হোসেনের কাছ থেকে ৭০ পিস এবং মিলনের কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

Manual5 Ad Code

 

থানার রেকর্ড অনুযায়ী, ফারুক হোসেনের বিরুদ্ধে মাদক ও মারামারিসহ ৩০টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

 

এ ঘটনায় পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code