২৪ জেলায় শৈত্যপ্রবাহ, থাকবে আরও কয়েকদিন

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৬

২৪ জেলায় শৈত্যপ্রবাহ, থাকবে আরও কয়েকদিন

Manual4 Ad Code

মেইল ডেস্ক:
দেশের ২৪টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কথা বলছে আবহাওয়া অধিদপ্তর। এই পরিস্থিতি চলতে পারে আরও কয়েকদিন।

 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ‘পাঁচদিনের আবহাওয়া পূর্বাভাস অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সে হিসেবে শৈত্যপ্রবাহটি আগামী সোমবার পর্যন্ত বিরাজ করতে পারে। এরপর এ শৈত্যপ্রবাহটি বিরাজ করবে কিনা, পরবর্তীতে বোঝা যাবে। তবে বলা যাচ্ছে, শৈত্যপ্রবাহটি আরও কিছুদিন বিরাজ করবে।’



রাজশাহী ও রংপুর বিভাগ এবং গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলার ওপর দিয়ে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। মোট ১৭টি পর্যবেক্ষণাগারে রেকর্ড হওয়া তাপমাত্রা অনুযায়ী এ তথ্য পাওয়ার কথা বলেন নাজমুল হক।

Manual7 Ad Code

 

আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে, ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে টেকনাফে, ২৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

Manual5 Ad Code

 

আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে সোমবার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ পাঁচ দিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

 

এসময়ে নদী অববাহিকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলেও তুলে ধরা হয়েছে পূর্বাভাসে।

Manual3 Ad Code

 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

 

রোববার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং সোমবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, বলা হয়েছে পূর্বাভাসে।

Manual7 Ad Code

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code