পদ স্থগিত উপজেলা বিএনপি সভাপতিকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১:২৩ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০২৬

পদ স্থগিত উপজেলা বিএনপি সভাপতিকে কুপিয়ে হত্যা

Manual7 Ad Code

মেইল ডেস্ক:
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় পদ স্থগিত হওয়া উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর (৫২) দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা বিএনপি কর্মী হাদিস মিয়া গুরুতর আহত হয়েছেন।

 

বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বেরিবাঁধ এলাকার নিজ বাগানবাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।

Manual4 Ad Code

স্থানীয় সূত্র ও দলীয় নেতাকর্মীরা জানান, রাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন জাহিদুল আলম জাহাঙ্গীর। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি কর্মী হাদিস মিয়া। তারা বাড়ির কাছাকাছি পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত তাদের পথরোধ করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় হামলাকারীরা।

Manual5 Ad Code

 

স্থানীয় লোকজন দ্রুত আহত দুজনকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে দুজনেরই শারীরিক অবস্থার অবনতি হলে তাদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন। আহত হাদিস মিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

মিঠামইন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল আওয়াল জানান, বাজার থেকে বাড়ি ফেরার পথে জাহিদুল আলম জাহাঙ্গীর ও হাদিস মিয়ার ওপর অতর্কিত হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর জাহাঙ্গীর মারা যান।

 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনন্দ বসাক বলেন, রাত সাড়ে ১১টার দিকে জাহিদুল আলম জাহাঙ্গীরকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

 

Manual2 Ad Code

ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করে।

 

তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Manual4 Ad Code

 

উল্লেখ্য, জাহিদুল আলম জাহাঙ্গীর মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি থাকলেও বর্তমানে তার পদ স্থগিত ছিল। তার হত্যার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code