সিলেটে ৪০ বছর পর রাধা মাধব মন্দিরের জমি উদ্ধার

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৬

সিলেটে ৪০ বছর পর রাধা মাধব মন্দিরের জমি উদ্ধার

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
প্রায় ৪০ বছর পর সিলেট নগরীর রাধা মাধব মন্দিরের ছয় শতাংশ জমি দখলমুক্ত করেছে প্রশাসন।

 

Manual1 Ad Code

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে নগরীর ওসমানী মেডিকেল রোড এলাকায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযান চলাকালে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. পারভেজ বলেন, ‘সরকারি নথি ও কাগজপত্র যাচাই করে দেখা গেছে জমিটি রাধা মাধব মন্দিরের নিজস্ব সম্পত্তি। আইন অনুযায়ী বেদখল অংশ উচ্ছেদ করে প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হয়। আদালতের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।’

 

Manual2 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, উচ্ছেদ অভিযানের আগে ব্যবসায়ীরা তাদের মালামাল সরিয়ে নেন। তারপর প্রশাসন এস্কেভেটর দিয়ে জমিতে নির্মাণ করা অবৈধ স্থাপনার বিভিন্ন অংশ গুঁড়িয়ে দেন।

 

জেলা প্রশাসন জানিয়েছে, জমিটি দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকায় মন্দির কর্তৃপক্ষ নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি প্রশাসনের নজরে আনেন। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

 

Manual1 Ad Code

রাধা মাধব মন্দির কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন পর মন্দিরের জমি ফিরে পাওয়ায় তারা আনন্দিত। প্রশাসনের সহযোগিতা ও সবার সহমর্মিতার জন্য কৃতজ্ঞ জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

 

উচ্ছেদ অভিযানের সময় স্থানীয় জনতা ও ভক্তরা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code