কানাইঘাটে দু’দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৬

কানাইঘাটে দু’দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন

Manual4 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে কানাইঘাটে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা এবং দশম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধ ও বৃহস্পতিবার এ মেলার আয়োজন করা হয় উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে।

 

বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্টান স্টল দেয়। এতে শিক্ষার্থীরা তাদের নিজেদের আবিষ্কৃত বিজ্ঞান ও প্রযুক্তি এবং পরিবেশ ইত্যাদি পদর্শণ করেন এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী মেলায় উপস্থিত ছিলেন। বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহদী হাসান শাকিল।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

সমাপনী দিন বৃহস্পতিবার বিকেল ৩টায় বিজয়ী প্রতিষ্টান এবং কুইজ প্রতিযোগীতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরুষ্কার তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাপস চক্রবর্তী তুষার।

 

Manual7 Ad Code

বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ সুবল চন্দ্র বমর্ণ, কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ রায়, প্রাণীসম্পদ কর্মকর্তা প্রাণ কৃষ্ণ হাওলাদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার শাখাওয়াত হোসেন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 

এ মেলার বিষয় বস্তু তুলে ধরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের আগামী দিনের দেশে ও জাতির সুনাগরিক হিসেবে গড়ে তুলার আহবান জানানো হয়।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code