বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

Manual8 Ad Code

মেইল ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নতুন ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

 

Manual7 Ad Code

বৃহস্পতিবার (২০ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

 

এতে বলা হয়, বিএনপির গঠনতন্ত্রের ৭ এর খ (৬) ধারা অনুযায়ী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দলটির নীতিনির্ধারণী ফোরামের এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দলটির পরবর্তী জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তিনি দলের আগের কিছু সাংগঠনিক দায়িত্বও বজায় রাখবেন।

 

দীর্ঘদিন ধরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করা রুহুল কবির রিজভী মাঠপর্যায়ের নেতা-কর্মীদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং বিশ্বস্ত নেতা হিসেবে পরিচিত।

Manual6 Ad Code

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের চলমান প্রেক্ষাপটে দলের সাংগঠনিক গতিশীলতা ধরে রাখতে তার এই পদায়ন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code