সিলেটে পথরোধ করে সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা, সাথে ছিলো ৩০ লাখ টাকা

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৬

সিলেটে পথরোধ করে সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা, সাথে ছিলো ৩০ লাখ টাকা

Manual1 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাটে বদরুল আলম নামে এক সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

 

রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের গোরাগ্রাম মসজিদসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

 

Manual2 Ad Code

নিহত বদরুল আলম উপজেলার হাদারপার গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে। তিনি রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে গোয়াইনঘাট উপজেলা যুবদলের পদপ্রত্যাশী ছিলেন।

 

Manual1 Ad Code

প্রত্যক্ষদর্শী সাদেক হোসেন জানান, শনিবার রাতে তারা মনরতল বাজার থেকে হাদারপারে বাড়ির উদ্দেশে রওনা হন। এসময় তাদের সঙ্গে ৩০ লাখ টাকা ছিল। সকালের দিকে গোরাগ্রাম এলাকায় পৌঁছালে কয়েকজন তাদের পথরোধ করে।

 

হামলাকারীরা টাকা, মুঠোফোনসহ তাদের সঙ্গে থাকা জিনিসপত্র ছিনতাইয়ের চেষ্টা করে। এতে বাধা দিলে তাদের ওপর দা, চাকুসহ দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই বদরুলের মৃত্যু হয়।

 

পরে স্থানীয় লোকজন বদরুলের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

Manual1 Ad Code

 

তিনি দাবি করেন, হামলায় গোরাগ্রাম গ্রামের মুহিবুর রহমানের ছেলে শাহীনুর রহমান (২৯), মামুন আহমদ (৩৪), আমিনুর রশিদ (৩২), তুহিন আহমদ (২৫), সুহিন আহমদ (২৩) এবং উপরগ্রাম গ্রামের আব্দুস শহীদ ওরফে শহীদ দারের ছেলে নোমান আহমদ জড়িত ছিলেন।

 

তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের কারো বক্তব্য পাওয়া যায়নি। খবর পেয়ে গোয়াইনঘাট থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

 

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক মোড়ল বলেন, নিহত ব্যক্তির সঙ্গে থাকা সাদেক হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনও থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।

 

তিনি বলেন, বদরুল আলম আগে ছাত্রদলের ইউনিয়ন কমিটিতে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি যুবদলের কোনো কমিটিতে নেই। তিনি স্থানীয়ভাবে ব্যবসা করতেন।

 

৩০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগের বিষয়ে ওসি বলেন, আমি এ ধরনের কোনো ঘটনার কথা শুনিনি। এত টাকা নিয়ে তিনি কোথায় যাচ্ছিলেন, কিংবা এর কারণ কী হতে পারে, তা আমার জানা নেই।

 

এদিকে নিহতের বড় ভাই আখলাকুল আম্বিয়া দাবি ব্যবসায়ীক টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন বদরুল। ফেরার পথে তার ভাইয়ের মোটরসাইকেলের গতিরোধ করে কয়েকজন হামলা চালায়। এতে বদরুল নিহত হন।

Manual1 Ad Code

 

(সুরমামেইল/এমএনইউ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code