সিলেট ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৯, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
বিমানবন্দরে প্রবাসীদের জন্য সেবা আরও সহজ ও হয়রানিমুক্ত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ব্যবস্থাপনা ও অর্থায়নে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ট্রলি হস্তান্তরকালে মন্ত্রী কথাগুলো বলেন।
প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, পৃথিবী যতদিন থাকবে, সমস্যা ততদিন থাকবে। তবে সরকার দায়িত্ব নেওয়ার পর গত আট মাসে ধাপে ধাপে প্রবাসীদের সমস্যাগুলো সমাধানের কাজ করছে।
এছাড়াও সপ্তাহে একদিন প্রবাসীদের সমস্যার কথা শুনতে সিলেট-চট্টগ্রাম ডিসিকে নির্দেশনা দিয়েছেন বলেও জানান মন্ত্রী।
আরিফুল হক চৌধুরী বলেন, মালেশিয়া পাঠানোর নামে যে সব এজেন্সি প্রতারণা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। এছাড়া প্রবাসী করিডোর- প্রবাসী ব্যাংক সহ নানা খাতের সেবা নিয়ে সরকার কাজ করছে বলে জানান তিনি।
ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ, সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(সুরমামেইল/এমকে)
Design and developed by ওয়েব হোম বিডি