সিলেটে বাস-অটোরিকশার সংঘর্ষে মা ও ৯ মাসের মেয়ে নিহত

প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২৬

সিলেটে বাস-অটোরিকশার সংঘর্ষে মা ও ৯ মাসের মেয়ে নিহত

Manual3 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর বাস ও ব্যাটারি চালিত ইজিবাইকের (অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষে এক নারী ও তার ৯ মাসের মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

 

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের ধোপাগুলের কেওড়াছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual1 Ad Code

 

নিহতরা হলেন- সুমাইয়া সিদ্দীকা তানিয়া (১৮) ও তার ৯ মাস বয়সী মেয়ে ইনাইয়া জান্নাত। তানিয়া নগরীর শাহপরাণ থানার দাসপাড়া এলাকার বাসিন্দা সামীর আহমেদের স্ত্রী।

 

দুর্ঘটনায় আহত চারজন হলেন- মো. শোয়েব আহমদ (১৭), মো. হুসাইন আহমদ (১৭), রহমত মিয়া (২৬) ও মোছা. তানিয়া (২৬)। তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের ধোপাগুল কেওড়াছড়া এলাকায় সাদাপাথর পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশায় থাকা সুমাইয়া সিদ্দীকা তানিয়া ও তার ৯ মাস বয়সী মেয়ে ইনাইয়া জান্নাত। এ সময় আরও ৪ জন আহত হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ওসি সহিদুর রহমান।

 

তিনি বলেন, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের কাকয়ার পাড়ে সাদাপাথর পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে মা-মেয়ে নিহত হন। নিহতদের মরদেহ ওসমানী হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

Manual3 Ad Code

 

(সুরমামেইল/এসএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code