মৌলভীবাজারে একহালি কমলা ৫০ ও আধা কেজি খেজুর ১৫ হাজার টাকায় বিক্রি

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৬

মৌলভীবাজারে একহালি কমলা ৫০ ও আধা কেজি খেজুর ১৫ হাজার টাকায় বিক্রি

Manual6 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:
জেলার রাজনগরে ইসলামী জলসার মাহফিল শেষে নিলামে এক হালি কমলা বিক্রি হয়েছে ৫০ হাজার টাকায়। একই নিলামে আধা কেজি খেজুরের দাম উঠেছে ১৫ হাজার টাকা। মাদ্রাসার উন্নয়ন ও শিক্ষা ব্যয় নির্বাহের জন্য নিলামে তোলা হয় এসব খাদ্যপণ্য।

 

বুধবার (৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার কামারচাক ইউনিয়নের মরিচা মাদ্রাসায় আয়োজিত এনামী জলসা ও দোয়ার মাহফিলে এ নিলাম অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

মৌলভীবাজারে একহালি কমলা ৫০ ও আধা কেজি খেজুর ১৫ হাজার টাকায় বিক্রি

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার দিকে মাহফিলের প্রধান অতিথি শায়খুল হাদিস মুফতি মশাহিদ আলী ক্বাসেমী তার বয়ান শেষ করেন। পরে মাদ্রাসার উন্নয়ন ও শিক্ষা ব্যয় নির্বাহের জন্য দান করা এক হালি কমলা নিলামে তোলা হয়।

 

৫০০ টাকা থেকে কমলার নিলাম শুরু হয়। এরপর দেশি-প্রবাসী অংশগ্রহণকারীরা একের পর এক দাম হাঁকতে থাকেন। শেষ পর্যন্ত কমলার দাম ৫০ হাজার টাকায় গিয়ে ঠেকে। সর্বোচ্চ দর দিয়ে কমলাগুলো কিনে নেন যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল মালিক রুকন।

Manual4 Ad Code

 

নিলামে কমলার পাশাপাশি আধা কেজি খেজুরও তোলা হয়। সেটি বিক্রি হয় ১৫ হাজার টাকায়। খেজুরগুলো কিনে নেন পতনউষার ইউনিয়নের বাসিন্দা লুৎফুর রহমান।

 

Manual2 Ad Code

স্থানীয় ইউপি সদস্য মাহবুবুর রহমান বলেন, মাহফিল শেষে চারটি কমলা ও আধা কেজি খেজুর নিলামে তোলা হয়। কমলা ৫০ হাজার টাকা এবং খেজুর ১৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।

Manual5 Ad Code

 

তিনি বলেন, মাদ্রাসার উন্নয়ন ও শিক্ষা ব্যয় নির্বাহের জন্য প্রতি বছরই মাহফিল শেষে এ ধরনের নিলামের আয়োজন করা হয়।

 

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code