দেশকে দলীয়করণ করা হয়েছে, সর্বত্র সিন্ডিকেটের দৌরাত্ম্য: সিলেটে মামুনুল হক

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৬

দেশকে দলীয়করণ করা হয়েছে, সর্বত্র সিন্ডিকেটের দৌরাত্ম্য: সিলেটে মামুনুল হক

Manual7 Ad Code

জকিগঞ্জ প্রতিবেদক:
বিএনপি সরকারকে উদ্দেশ্য করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, গণভোটে জনগণের দেওয়া রায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জনগণের রায় উপেক্ষা করার কোনো সুযোগ নেই। নির্বাচনের আগে জনগণের কাছে ‘হ্যাঁ’ ভোট চেয়ে যে অঙ্গীকার করা হয়েছিল, নির্বাচনের পর তা বাস্তবায়ন করতে হবে।

 

রোববার (১১ অক্টোবর) দুপুর ২টায় সিলেটের জকিগঞ্জ পৌর শহরের মুক্তিযোদ্ধা চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual8 Ad Code

 

মাওলানা মামুনুল হক বলেন, সরকার বিদেশি রপ্তানিমুখী বাণিজ্যের বারোটা বাজিয়ে ছাড়ছে। দেশকে দলীয়করণ করা হয়েছে, সর্বত্র সিন্ডিকেটের দৌরাত্ম্য চলছে। তেলের দাম বাড়ানোর জন্য সিন্ডিকেট করে দেশের কোটি কোটি মানুষকে জিম্মি করা হচ্ছে।

Manual2 Ad Code

 

দেশের রপ্তানিমুখী শিল্পের সংকট তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান খাত গার্মেন্টস শিল্প। এ খাতের উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর ব্যবসায়ীদের সঙ্গে প্রতিযোগিতা করে পণ্য রপ্তানি করতে হয়। কিন্তু গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে দেশে উৎপাদন ব্যয় ক্রমাগত বাড়ছে।

 

তিনি বলেন, জ্বালানি সংকটের কারণে গার্মেন্টস খাতে উৎপাদন ব্যয় প্রায় তিন গুণ বেড়ে যাচ্ছে। অন্যদিকে শ্রমিকদের মজুরিও যথাযথভাবে পরিশোধ করতে হচ্ছে। ফলে উৎপাদন ব্যয় বাড়লেও উৎপাদনের পরিমাণ কমে যাচ্ছে। এতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পের প্রতিযোগিতার সক্ষমতা হ্রাস পাচ্ছে।

 

জুলাই সনদ ও রাষ্ট্রীয় সংস্কার প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর বলেন, জুলাই আন্দোলনের লক্ষ্য কেবল একটি দলের পরিবর্তে অন্য একটি দলের ক্ষমতায় আসা ছিল না। আন্দোলনে শহীদদের স্বপ্ন ছিল ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্রমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য অর্জনে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার অপরিহার্য।

 

তিনি বলেন, ৩৩টি রাজনৈতিক দল নয় মাসে ৮৩টি অধিবেশনে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে জুলাই সনদ প্রণয়ন করেছে। এতে রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য ও বিকেন্দ্রীকরণ, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনের দলীয়করণ বন্ধ এবং নিরপেক্ষ নির্বাচনব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। এখন এসব অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে।

 

গণভোটের রায় প্রসঙ্গে তিনি বলেন, একই দিনে একই নির্বাচন কমিশনের অধীনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং উভয় ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা উপেক্ষা করার কোনো সুযোগ নেই। জনগণের রায় বাস্তবায়ন না করা হলে জনগণই তার জবাব দেবে।

Manual8 Ad Code

 

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার সমালোচনা করে মামুনুল হক বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল না, সংসদ সদস্যের শপথ ঠিকই নিল। কারণ, সংসদ সদস্যের শপথ নিলে এমপি হওয়া যাবে, মন্ত্রী হওয়া যাবে। আর মন্ত্রী হওয়া গেলে বিদেশে বেগমপাড়া করা যাবে, চাঁদাবাজি করা যাবে, লুটপাট করা যাবে। গণভোটের শপথ নিলে দলীয় ক্ষমতার পথ বন্ধ হয়ে যাবে। তারেক জিয়া নতুন করে শেখ হাসিনা হতে পারবেন না।

Manual6 Ad Code

 

জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণ করে তিনি বলেন, দেড় হাজারের মতো মানুষ শহীদ হয়েছেন এবং বিপুলসংখ্যক মানুষ আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত জুলাই আন্দোলনের মূল লক্ষ্য ছিল বৈষম্য ও স্বৈরতন্ত্রমুক্ত একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য বাস্তবায়নে রাষ্ট্রীয় সংস্কারের অঙ্গীকার পূরণ করতে হবে।

 

বাংলাদেশ খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা শায়খ মোস্তফা আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আলী আফসার জিহাদির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা রেজাউল কারীম জালালী, যুগ্ম মহাসচিব মাওলানা আতা উল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ মহসিনুল হাসান, সিলেট জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ ইকবাল হুসাইনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code