গোয়াইনঘাটে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৬

গোয়াইনঘাটে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ১৪ বছরের এক মেয়েকে ধর্ষণ মামলায় এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

Manual3 Ad Code

 

সোমবার (১২ অক্টোবর) দুপুরে সিলেট জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক রুবাইয়া ইয়াসমিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

Manual5 Ad Code

 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল্লাহ মিয়া (২৪) গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বগাইয়া গ্রামের বাসিন্দা।

Manual5 Ad Code

 

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোশতাক আহমদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পিপি মোস্তাক আহমদ বলেন, ২০২২ সালে ১৮ মার্চ উপজেলার একটি গ্রামে বাড়িতে একা পেয়ে মেয়েটিকে ধর্ষণ করা হয়। পরে এ ঘটনায় কিশোরীর বাবা ধর্ষণ মামলা করেন। তদন্ত শেষে আবদুল্লাহকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

 

Manual8 Ad Code

সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি পাঁচ লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code