কন্যাশিশু দিবস উপলক্ষে কানাইঘাটে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৬

কন্যাশিশু দিবস উপলক্ষে কানাইঘাটে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Manual2 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কানাইঘাটে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষে কানাইঘাটে র‌্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণের আয়োজন করা হয়েছে।

Manual5 Ad Code

 

এ উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধির অংশগ্রহণে জাতীয় কন্যা শিশু দিবসের বর্ণাঢ্য র‌্যালী পরবর্তী উপজেলা সভা কক্ষে এক আলোচনা সভার আযোজন করা হয়।

 

Manual1 Ad Code

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অতিরিক্ত শামছুন্নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বলেন, কন্যা শিশুদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং বাল্য বিবাহ রোধ এবং সমাজে কন্যা শিশুরা যাতে সবধরনের মর্যাদা, নিরাপত্তা নিশ্চিতে আমাদের সবাইকে আরো সচেতন হতে হবে। সামাজিক অবক্ষয় রোধের কারনে কন্যা শিশুরা নানা ভাবে নিগৃীত, এমনকি যৌন নিপীড়নের শিকার হচ্ছে। আমরা সবাই আরো সচেতন হলে কন্যা শিশুরা আরো সুরক্ষিত থাকবে। এক্ষেত্রে কন্যা শিশুদের লেখাপড়া থেকে শুরু করে তাদেরকে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বাবা-মাকে আরো দায়িত্বশীল অভিভাবকের ভ‚মিকা পালন করতে হবে।

Manual5 Ad Code

 

কানাইঘাট উপজেলার শিশু নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধ সহ শিশুদের প্রতি সবধরনের নিপীড়ন প্রতিরোধে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সেবা নেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

 

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডাঃ স্বপ্নীল সৌরভ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ রায়, সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানী, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, বিএনপি নেতা রুহুল আমিন সহ শিক্ষার্থীরা।

 

আলোচনা সভা শেষে জাতীয় কন্যাশিশু দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার তুলে দেন নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code