শ্রীমঙ্গলে লোকালয়ে অজগর ও বিপন্ন শঙ্খিনী সাপ উদ্ধার

প্রকাশিত: ১:১২ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৬

শ্রীমঙ্গলে লোকালয়ে অজগর ও বিপন্ন শঙ্খিনী সাপ উদ্ধার

Manual3 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:
জেলার শ্রীমঙ্গলে জালে আটকা পড়া একটি অজগর সাপ এবং বসতঘরের পাশ থেকে একটি শঙ্খিনী সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ও রাতে পৃথক স্থান থেকে সাপ দুটি উদ্ধার করা হয়। পরে সাপ দুটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

 

সোমবার সন্ধ্যা সাতটার দিকে শ্রীমঙ্গল পূর্ব নওয়াগাঁও এলাকায় সাংবাদিক সৈয়দ সিরাজুল ইসলাম হাসান রাস্তার পাশে একটি অজগর সাপ জালে আটকা থাকতে দেখেন।

 

বিষয়টি দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হয়। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় ঘটনাস্থলে পৌঁছান। প্রায় ২০ মিনিটের চেষ্টায় জাল কেটে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন তাঁরা।

 

একই দিন রাত আটটার দিকে শ্রীমঙ্গল রামনগর মণিপুরি পাড়ায় খলিলুর রহমানের বসতঘরের পাশে একটি সাপ দেখতে পেয়ে বাসার সবাই ভয় পান। সাপটি বিরল এবং বাংলাদেশে বিপন্ন।

Manual8 Ad Code

 

খলিলুর রহমান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। ফাউন্ডেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাপটি শনাক্ত করেন।

Manual6 Ad Code

 

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা সাপ দুটি অক্ষত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করেন।

 

শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল ইসলাম বলেন, শঙ্খিনীর বৈজ্ঞানিক নাম বুংগারুস ফাসিয়াতুস। এটি অত্যন্ত বিষধর প্রজাতির সাপ। তবে লাজুক বলে সাপটিকে লোকালয়ে দেখা যায় না বললেই চলে। উদ্ধার করা সাপ দুটি বনে অবমুক্ত করা হবে।

 

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code