বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে কানাইঘাটে র‌্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৬

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে কানাইঘাটে র‌্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী

Manual6 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

 

বুধবার (২৮ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বিশ্ব হাত ধোয়া দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, আমরা সবাই যদি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে হাত ধোয়ায় অভ্যস্থ হতে পারি তাহলে অনেক জীবানু ও পানিবাহিত রোগ থেকে আমরা রক্ষা পাবো। ভালোভাবে হাত ধোয়ার মাধ্যমে ৪০ ভাগ রোগ-জীবানু প্রতিরোধ করা সম্ভব।

 

Manual4 Ad Code

তিনি বিশেষ করে সকল শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঠিকভাবে হাত-ধোয়ায় অভ্যস্থ করার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

Manual6 Ad Code

 

আলোচনা সভায় হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী পনিরুজ্জামান, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, কানাইঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন সহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code