হবিগঞ্জে শাশুড়ি হত্যার ১৪ বছর পর জামাতার যাবজ্জীবন

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৬

হবিগঞ্জে শাশুড়ি হত্যার ১৪ বছর পর জামাতার যাবজ্জীবন

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
যৌতুক নিয়ে বিরোধের জেরে শাশুড়িকে হত্যার দায়ে জামাতা অলিউর রহমানকে (৪২) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

 

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাঁকন দে এ রায় দেন।

 

দণ্ডপ্রাপ্ত অলিউর জেলার মাধবপুর উপজেলার তুলশীপুর গ্রামের ইউনুছ আলীর ছেলে।

 

আদালতের স্টেনোগ্রাফার মোখলেছুর রহমান জানান, ১৪ বছর আগে পাশের দেবপুর গ্রামের জাহানারা বেগমের মেয়ে নিলুফা ইয়াসমিনকে বিয়ে করেন অলিউর। বিয়ের পর মোটরসাইকেল কেনা ও মোরগের খামার দেওয়াসহ বিভিন্ন কারণে কয়েক দফায় যৌতুক নেন তিনি। দুই সন্তান জন্মের পরও আরও যৌতুক দাবি করা নিয়ে শাশুড়ির সঙ্গে তার বিরোধ হয়।

Manual6 Ad Code

 

২০১৮ সালের ২৯ মে সকালে কেনাকাটার কথা বলে শাশুড়ি জাহানারা বেগমকে বাড়ি থেকে নিয়ে যান অলিউর। পরে চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানের ওয়াচ টাওয়ারের দক্ষিণ পাশে বেত বাগানে নিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করেন। দুই দিন পর ১ জুন সেখান থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে মিজানুর রহমান একটি হত্যা মামলা করেন।

 

তদন্ত শেষে ২০১৯ সালের ১৪ জানুয়ারি অলিউরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। আট বছর ধরে চলা বিচারপ্রক্রিয়ায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে আদালত এ রায় দেয়।

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) গুলজার আহমেদ খান বলেন, আদালতে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় অলিউরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code