সিলেটে অনৈতিক কাজে জড়িত ৫ জন গ্রেপ্তার, হোটেল সিলগাল

প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৬

সিলেটে অনৈতিক কাজে জড়িত ৫ জন গ্রেপ্তার, হোটেল সিলগাল

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
অনৈতিক কাজের অভিযোগে সিলেট নগরীর একটি আবাসিক হোটেল থেকে নারী-পুরুষসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Manual5 Ad Code

 

বুধবার (২৮ অক্টোবর) সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া সেল থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Manual6 Ad Code

 

পুলিশ জানায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল কোতোয়ালি মডেল থানাধীন বন্দরবাজারস্থ ‘সবুজ বিপনী’ আবাসিক হোটেলের ৩য় তলায় অভিযান পরিচালনা করে। এ সময় অনৈতিক কাজে জড়িত থাকা অবস্থায় ৩ জন পুরুষ ও ২ জন নারীকে আটক করা হয়।

 

এ ছাড়া অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অপরাধে ‘সবুজ বিপনী’ আবাসিক হোটেলটি সিলগালা করেছে পুলিশ।

 

এসএমপির মিডিয়া সেল জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual1 Ad Code

 

(সুরমামেইল/এফএ)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code