পতাকা বৈঠকের পর সেই বিএসএফ সদস্যকে হস্তান্তর করল বিজিবি

প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৬

পতাকা বৈঠকের পর সেই বিএসএফ সদস্যকে হস্তান্তর করল বিজিবি

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যকে দেশে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ দিয়েছে বিজিবি। (ভিডিও)

Manual3 Ad Code

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পতাকা বৈঠকের পর তাকে ফেরত পাঠানো হয়।

 

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Manual5 Ad Code

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের ১২৬৩/১ এস পিলার এলাকায় বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর অধিনায়করা অংশ নেন। পরে অস্ত্রসহ আটক বিএসএফ সদস্যকে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর কছে কাছে হস্তান্তর করা হয়।

 

 

এরআগে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে অস্ত্রসহ এক বিএসএফ সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের প্রায় ২০০ গজ ভেতরে প্রবেশ করলে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা তাকে আটক করে নিজেদের হেফাজতে নেয়।

Manual1 Ad Code

 

স্থানীয় সূত্র জানায়, ঘটনার আগে বিছনাকান্দি পর্যটন এলাকায় কয়েকজন পর্যটকের সঙ্গে ওই বিএসএফ সদস্যের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পর্যটকদের মারধর করতে তিনি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। পরে স্থানীয় লোকজন ও পর্যটকেরা মিলে তাকে আটক করে বিছনাকান্দি বিজিবি ক্যাম্পে খবর দেন। খবর পেয়ে বিছনাকান্দি বিওপির সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যান।

 

৪৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, বিছানাকান্দি সীমান্তে বাংলাদেশের ভেতরে অস্ত্রসহ আটক বিএসএফ সদস্যকে হস্তান্তর করা হয়েছে। সন্ধ্যায় পতাকা বৈঠকের পর বিএসএফের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তাকে ফেরত পাঠানো হয়। (ভিডিও)

Manual6 Ad Code

 

(সুরমামেইল/এমএনইউ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code