সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীর রিকাবীবাজার এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাত ৩টা ১০ মিনিটে সিলেট জেলা স্টেডিয়ামের পূর্ব পাশে শহর সমাজসেবা কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: সিলেটে নিষিদ্ধ সংগঠনের চার নেতাকর্মী আটক
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নগরীর কালাগুল এলাকার লিমন আহমেদ (২৫), নয়াবাজার বড়শলা এলাকার রাকিব ডিজে রাকিব (২১) এবং সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ইসলামপুর এলাকার মো. জীবন মিয়া (২৩)।
বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী। গত ২০ সেপ্টেম্বর কোতোয়ালী মডেল থানাধীন মির্জাজাঙ্গাল এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী ঝটিকা মিছিল করে। ওই ঘটনায় দায়ের করা মামলার তদন্তে তাদের সম্পৃক্ততার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তারা বিভিন্ন সময়ে গোপন বৈঠক, সদস্য সংগ্রহ ও সরকারবিরোধী উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে পুলিশ জানায়।
প্রাথমিক তদন্তে লিমন আহমেদের বিরুদ্ধে হত্যা ও বিশেষ ক্ষমতা আইনে মামলা এবং মো. জীবন মিয়ার বিরুদ্ধে পেনাল কোডের একটি মামলা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি