মৌলভীবাজারে কীটনাশক পান করে বাসচালকের মৃত্যু

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০১৬

মৌলভীবাজারে কীটনাশক পান করে বাসচালকের মৃত্যু

Manual3 Ad Code

images

Manual3 Ad Code

সুরমা মেইল নিউজ : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা শহরের সবুজবাগ এলাকায় রতিন্দ্র রায় (৪৮) নামে এক বাস-চালক কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি সবুজবাগ এলাকার মৃত রাজ বিহারী রায়ের ছেলে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (০৭ এপ্রিল) রাতে পারিবারিক কলহের কারণে রতিন্দ্র কীটনাশক পান করলে দ্রুত তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান- এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদেন্তর পর জানা যাবে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code