বায়োমেট্রিক পদ্ধতি কেন অবৈধ নয়? শেষ শুনানি মঙ্গলবার

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৬

বায়োমেট্রিক পদ্ধতি কেন অবৈধ নয়? শেষ শুনানি মঙ্গলবার

Manual2 Ad Code

hqdefault

Manual5 Ad Code

সুরমা মেইল নিউজ : গ্রাহকদের আঙুলের ছাপ নিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল ফোনের সিম নিবন্ধনের কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুলের শুনানি শেষ, আগামী মঙ্গলবার আদেশ দেবেন আদালত। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগির হোসেন ও বিচারপতি একেএম সাহিদুল হকের হাই কোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেন। এর আগে গত ১৪ মার্চ হাইকোর্ট এ রুল জারী করেন। বিটিআরসি চেয়ারম্যান, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার, জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের ডিজি, মোবাইফোন অপারেটরসহ ১৩ বিবাদী করা হয়। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে এস এম এনামুল হক নামে এক আইনজীবী গত ৯ মার্চ হাইকোর্টে এই রিট আবেদন করেন। রিটের পক্ষে শুনানিতে অংশ নেন অনিক আর হক এ ওয়াই মশিউজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায় ও জেসমিন সুলতানা। গত ১৬ ডিসেম্বর সিম নিবন্ধনে বায়োমেট্রিক পদ্ধতি চালু হওয়ায় আঙুলের ছাপ না দিয়ে এখন আর নতুন সিম কেনা যাচ্ছে না। পাশাপাশি বায়োমেট্রিক পদ্ধতিতে পুরনো সিমের পুনঃনিবন্ধন চলছে, যা এপ্রিলের মধ্যে শেষ করার পরিকল্পনার কথা বলে আসছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। ভুয়া পরিচয়ে অথবা নিবন্ধন ছাড়া সিম কিনে নানা অপরাধে ব্যবহারের অভিযোগ বাড়তে থাকায় সম্প্রতি গ্রাহকদের তথ্য যাচাই ও সিম পুনঃনিবন্ধনের উদ্যোগ নেওয়া হয়। এরপর মোবাইল গ্রাহকদের সিমের তথ্য যাচাইয়ে শুরু হয় জাতীয় পরিচয়পত্রের তথ্য ভাণ্ডার ব্যবহারের প্রক্রিয়া।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code