প্রীতি ম্যাচ খেলতে পাপন বাহিনী ইংল্যান্ড যাচ্ছে আজ

প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, মে ১৮, ২০১৬

প্রীতি ম্যাচ খেলতে পাপন বাহিনী ইংল্যান্ড যাচ্ছে আজ

Manual2 Ad Code

cricket-220160518035339

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক : ব্রিটিশ পার্লামেন্ট মেম্বারদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আজ ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ। তবে এ দলের নেতৃত্বে মাশরাফি নেই, দলকে নেতৃত্ব দিবেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। আগামী ২০ মে ব্যাংক অব ইংল্যান্ড ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এদিকে এ ম্যাচকে সামনে মিরপুর একাডেমি মাঠে রীতিমতো অনুশীলন করেছেন বাংলাদেশের সাংসদরা। ম্যাচের আগের দিন ব্রিটিশ অল পার্লামেন্ট গ্রুপের আমন্ত্রণে ডিনার পার্টিতেও অংশ নেবেন দুই দেশের সাংসদরা। ম্যাচের পরদিন লর্ডসে মিডলসেক্স বনাম ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের একটি ম্যাচ দেখার কথা রয়েছে পাপন-বাহিনীর। সেখানে লাঞ্চের আমন্ত্রণও রয়েছে।

Manual7 Ad Code

বাংলাদেশ দল : নাজমুল হাসান পাপন (অধিনায়ক), চিফ হুইপ আ.স.ম ফিরোজ, খালিদ মাহমুদ চৌধুরী, নসরুল হামিদ বিপু, সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, নাঈমুর রহমান দুর্জয়, ফাহিম গোলন্দাজ বাবেল, নাইম রাজ্জাক, নুরুন্নবী চৌধুরী শাওন, মাহফুজুর রহমান মিতা, আব্দুল ওয়াদুদ দারা, আনোয়ারুল আবেদিন তুহিন, ডিউক চৌধুরী এবং ফরহাদ হোসেন দোদুল,শফিকুল ইসলাম শিমুল।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code