ঘূর্ণিঝড় রোয়ানু: শ্রীলঙ্কায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩

প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, মে ২২, ২০১৬

ঘূর্ণিঝড় রোয়ানু: শ্রীলঙ্কায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। এরইমধ্যে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে নিহতের সর্বশেষ এ সংখ্যা উল্লেখ করা হয়েছে। এর আগের খবরে নিহতের সংখ্যা ৬৪ জন বলে উল্লেখ করা হয়েছিল।

Manual2 Ad Code

এদিকে ঘূর্ণিঝড় রোয়ানু’র আঘাতের পর শ্রীলঙ্কায় এখনও শিশুসহ দেড় শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। এছাড়া ভূমিধস ও বন্যার কবল থেকে বাঁচতে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন অন্তত ৩ লাখ ৭৫ হাজার মানুষ।

Manual8 Ad Code

প্রবল বৃষ্টিপাতের ফলে দেখা দেয় আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধস। শ্রীলঙ্কার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, দুর্যোগ কবলিত এলাকার লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

বঙ্গোপসাগরে চলমান ঘূর্নিঝড় রোয়ানুর প্রভাবে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ আরো কিছু অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৩০০ মিলিমিটারেরও বেশি। দেশটির মাহাইল্লুপ্পালামা এলাকায় এক সপ্তাহে বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ৫০০ মিলিমিটারেরও বেশি।

Manual3 Ad Code

শ্রীলঙ্কার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, কলম্বোর ১০০ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলীয় কেগালি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই এলাকায় দু’টি পৃথক ভূমিধসের ঘটনায় অন্তত ৩৪ জন নিহত হন। সূত্র: দ্য গার্ডিয়ান।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code