খালি চোঁখে মঙ্গল গ্রহ দেখা যাবে ৩০ মে!

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, মে ২৪, ২০১৬

খালি চোঁখে মঙ্গল গ্রহ দেখা যাবে ৩০ মে!

Manual8 Ad Code
আন্তর্জাতিক ডেস্ক : ৩০ মে সোমবার পৃথিবীর সবচেয়ে কাছে আসবে লাল গ্রহ মঙ্গল। এমন ঘটনা গত ১৩ বছরে ঘটতে যাচ্ছে এই প্রথম। ৩০ মে’র পরে পরবর্তী কয়েক সপ্তাহ পর্যন্ত পৃথিবী থেকে মঙ্গল গ্রহ ৪ কোটি ৬৭ লক্ষ মাইল দূরে থাকবে। লাল গ্রহকে টেলিস্কোপের পাশাপাশি রাতের আকাশে খালি চোখেও দেখা যাবে। বিগত ১৩ বছরের মধ্যে এই প্রথম পৃথিবী থেকে মঙ্গল গ্রহকে বড় এবং উজ্জ্বলভাবে আর কখনও দেখা যায়নি। ৩০শে মে মঙ্গল গ্রহটি গ্রিনিচ মিন টাইম (জিএমটি) ২২-এ পৃথিবীর সবচেয়ে কাছের বিন্দুতে আসবে। কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার থেকে এমন তথ্যই জানা গেছে।

জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, সূর্যকে একটি উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে মঙ্গল গ্রহ। সেই আবর্তনের সময় কখনও তা পৃথিবী থেকে চলে যায় অনেক দূরে, আবার কখনও তা চলে আসে পৃথিবীর খুব কাছে। দূরে গেলে সেই অবস্থানটাকে বলা হয় এপি হেলিয়ন। আর কাছে এলে সেই অবস্থানটিকে বলা হয় পেরি হেলিয়ন। ৩০ মে থেকে মঙ্গল গ্রহটি যে অবস্থানে থাকবে তাকে বলা হয় পেরি হেলিয়ন অপজিশন। ওই দিন থেকে কয়েক সপ্তাহ ধরে সূর্য, পৃথিবী আর মঙ্গল থাকবে একই সরলরেখার উপরে। ফলে সৃর্য ডুবলেই রাতের আকাশে ঝকঝকে অবস্থায় দেখা যাবে পৃথিবীর সবচেয়ে কাছে এসে পড়া লাল গ্রহটিকে।

Manual4 Ad Code

এর আগে ২০০৩ সালের অগস্টে লাল গ্রহ আমাদের আরও কাছে এসেছিল। ওই সময় পৃথিবী থেকে মঙ্গলের দূরত্ব ছিল সাড়ে ৩ কোটি মাইল। এবার দূরত্ব হবে ৪ কোটি ৬৭ লক্ষ মাইল।

Manual5 Ad Code

লাল গ্রহকে কখন দেখা যেতে পারে রাতের আকাশে? এর উত্তরে জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, এটা নির্ভর করবে পৃথিবীতে আমরা কে কোথায় আছি তার উপর। তবে সাধারণ ভাবে বলা যায়, মধ্য রাতে অত্যন্ত উজ্জ্বলভাবে এই লাল গ্রহকে খালি চোখেই দেখা যাবে ৩০ মে থেকে। এই ঘটনাটি অত্যন্ত বিরল কারণ এরপর মঙ্গল আমাদের পৃথিবীর সবচেয়ে কাছে আসবে আবার ২২৮৭ সালে। অর্থাৎ ২৭১ বছর পরে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code