মমতাকে ২০ কেজি ইলিশ উপহার দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, মে ২৬, ২০১৬

মমতাকে ২০ কেজি ইলিশ উপহার দিলেন প্রধানমন্ত্রী

Manual5 Ad Code

সুরমা মেইল নিউজ : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণ অনুষ্ঠানে যেতে না পারলেও তার জন্য উপহার পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে- বৃহস্পতিবার (২৬ মে) প্রধানমন্ত্রীর উপহার ২০ কেজি পদ্মার ইলিশ ভারতে পৌঁছেছে। মুখ্যমন্ত্রীর কাছে সেই ইলিশ পৌঁছে দেবেন শেখ হাসিনার প্রতিনিধিরা।

Manual3 Ad Code

শুক্রবার রেড রোডে মমতার শপথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। অনুষ্ঠানে থাকবেন কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের ডেপুটি হাইকমিশনার জকি আহাদও।

Manual8 Ad Code

আনন্দবাজারের খবরে বলা হয়েছে- বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০-এ বাংলাদেশ বিমানে করে হাসিনার উপহার কলকাতায় পৌঁছবে। উপ-দূতাবাসের প্রতিনিধিরা তা নিয়ে যাবেন মমতার বাড়িতে। তবে আজ রাতেই (বৃহস্পতিবার) নাকি শপথের দিন সকালে তা নিয়ে যাওয়া হবে, তা চূড়ান্ত হয়নি। নিজস্ব সূত্রের  বরাতে আনন্দবাজার জানায়, শপথের সকালেই ইলিশ পৌঁছনোর সম্ভাবনা বেশি।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code