সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, জুন ৬, ২০১৬
আন্তজাতিক ডেস্ক :উত্তর-পশ্চিম ইউরোপের দেশ বেলজিয়ামে ট্রেন দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৪০ জন।
সোমবার (০৬ জুন) বাংলাদেশ সময় ভোরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো স্থানীয় সংবাদের বরাত দিয়ে এ তথ্য জানায়।
এতে বলা হয়েছে, বেলজিয়াম মেট্রোপলিটন এলাকার হারমালি স্টেশনে একই লাইনে দুটি ট্রেন চলে আসে। একটি ছিল পণ্যবোঝাই ও আরেকটি যাত্রী ট্রেন। মুখোমুখি এই দুই ট্রেনের সংঘর্ষে দুর্ঘটনা ঘটেছে।
এদিকে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের অনেকের অবস্থা গুরুতর; তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
Design and developed by ওয়েব হোম বিডি