সিলেট ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, জুন ৯, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : মায়ের মৃত্যুর চার মাস পর জন্ম হয়েছে এক ফুটফুটে শিশুর। এই ব্যতিক্রমী ঘটনাটি ঘটেছে পর্তুগালের লিসবন হাসপাতালে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক খবরে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
চিকিৎসকরা চার মাস আগে ওই শিশুর মাকে মৃত ঘোষণা করেছিল। গর্ভবতী ওই নারীর মৃত্যুর পর স্বাভাবিকভাবেই সবাই ভেবেছিল তার গর্ভের সন্তানও হয়তো মারা যাবে। কিন্তু সবার ধারণাকে ভুল প্রমাণ করে পৃথিবীর আলো দেখল ছোট্ট শিশুটি।
চিকিৎসকরা জানান, ওই নারী গর্ভাবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে ৩২ সপ্তাহ পর মঙ্গলবার ওই শিশুটির জন্ম হয়। শিশুটির ওজন প্রায় আড়াই কিলো।
ফেব্রুয়ারিতে ৩৭ বছর বয়সী ওই নারীর মস্তিষ্ক অচল হয়ে যায়। তখন চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। কিন্তু তখনো হাল ছাড়েননি তারা। তারা দেখতে পেয়েছিলেন ওই নারীর গর্ভের সন্তান বেঁচে আছে এবং সে বেশ স্বাভাবিক রয়েছে। পরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। এই ঘটনাকে বিরল ঘটনা বলে উল্লেখ করেছেন পর্তুগালের স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যার প্রধান লুইস গ্রাসা।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি