সিলেট ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, জুন ১১, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কর কাছে শহরতলীতে একটি আত্মঘাতী হামলা ও একটি গাড়িবোমা হামলায় অন্তত আট জন নিহত হয়েছে। শনিবার সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য নিশ্চিত করেছে।
রাষ্ট্রীয়ভাবে পরিচালিত ইখবারিয়া টিভি জানায়, হামলাগুলো সৈয়দা জয়নাব এলাকায় ঘটেছে। এই এলাকায় এর আগেও হামলা করেছে ইসলামিক স্টেট (আইএস)। তবে শনিবারের হামলার পেছনে কে বা কারা ছিল সে সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
টেলিভিশনের সংবাদে এক শিয়া ধর্মযাজক বলেন, আল-তাইন স্ট্রিটে অবস্থিত শিয়া মসজিদের কাছেই হয়েছে হামলাগুলো।
এদিকে, যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, এই হামলায় মৃতের সংখ্যা অন্তত নয় জন।
প্রসঙ্গত, হাজার হাজার ইরাকি ও আফগান শিয়া মিলিশিয়া স্বেচ্ছায় বাশার আল-আসাদবিরোধী সুন্নি বিদ্রোহী দলের বিরুদ্ধে যুদ্ধ করছে। সৈয়দা জয়নবে শিয়া মাজার সুন্নিদের কাছ থেকে রক্ষা করতে বদ্ধপরিকর এই শিয়া যোদ্ধারা। সূত্র: রয়টার্স।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি