৬ বছরের ছেলেকে জলন্ত কয়লায় ফেলে দিলেন বাবা

প্রকাশিত: ৪:৩৩ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০১৬

৬ বছরের ছেলেকে জলন্ত কয়লায় ফেলে দিলেন বাবা

Manual3 Ad Code
download (5)আন্তর্জাতিক ডেস্ক : পূজা করতে গিয়ে ৬ বছরের এক ছেলেকে জলন্ত কয়লায় ফেলে দিলেন ভারতের এক বাবা। আগুনে মারাত্মক দগ্ধ হওয়ার পর শিশুটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। এনডিটিভির খবরে এ সংবাদ জানানো হয়েছে।

রবিবার উত্তর পাঞ্জাবের জলন্দার শহরে মা মরিয়ম দেবির মন্দিরে পূজা করার সময় এই দুর্ঘটনা ঘটে। ঐ বাবা খালি পায়ে ছেলে কার্তিককে কোলে নিয়ে জলন্ত কয়লার উপর দিয়ে হাঁটার সময় ভারসাম্য হারিয়ে ফেলে দেন ছেলেকে। উপস্থিত মানুষেরা দ্রুত কার্তিককে হাসপাতালে নিয়ে যান।

Manual7 Ad Code

ডক্টর জংপ্রিত সিং বলেছেন, ছেলেটির শরীরের বেশ কয়েকটি জায়গা পুড়ে গেছে। ছেলের বাবার শরীরও পুড়েছে। সেরে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগবে। মা মরিয়মের মন্দিরের প্রাচীন হিন্দু রীতি অনুযায়ী ভক্তরা জলন্ত কয়লার উপর দিয়ে খালি পায়ে হাঁটেন। প্রায় ৬শ ভক্ত জড়ো হয়েছেন মন্দিরে। কয়লার উপর দিয়ে হাঁটার আগে ভক্তদের প্রায় ৭ দিন উপোস করতে হয়। মাত্র ৩ দিন আগে আরেকজন মা কয়লার উপর দিয়ে হাঁটার সময় তার মেয়েকে ফেলে দিয়ে দগ্ধ করেছিলেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code