বন্দুক ও ছুরি হামলায় ব্রিটিশ নারী সাংসদ নিহত

প্রকাশিত: ৫:৩০ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০১৬

বন্দুক ও ছুরি হামলায় ব্রিটিশ নারী সাংসদ নিহত

Manual8 Ad Code

download (5)আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির সংসদ সদস্য জো কক্স (৪১) উত্তর ইংল্যান্ডে তার নির্বাচনী এলাকায় গুলিবিদ্ধ ও ছুরিকাহত হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ৫২ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। খবর বিবিসির।

Manual5 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জো কক্স তার নির্বাচনী এলাকার মানুষদের সাথে কথা বলার সময় সেখানে দুই ব্যক্তি ঝগড়ায় জড়িয়ে পড়েন। পরে জো কক্স তাদের থামাতে গেলে আটক হওয়া ওই ব্যক্তি তাকে উদ্দেশ্য করে গুলি ছোঁড়ে। পরে কক্স ফুটপাতে রক্তাক্ত অবস্থায় পড়ে গেলে আততায়ী তাকে ছুরিকাঘাত করে। শরীর থেকে রক্ত প্রচুর রক্তক্ষরণের পর তিনি মারা যান। এসময় ৭৭ বছর বয়স্ক আরও একজন আহত হন।

Manual2 Ad Code

সহকর্মীকে হারানোর ঘটনায় শোকাহত লেবার পার্টির নেতা জেরেমি কর্বাইন বলেন, তার এই নির্মম চলে যাওয়ায় পুরো দেশ গভীর শোকে স্তব্ধ।

গতবছর সাংসদ হিসেবে নির্বাচিত হওয়া জো কক্স বেশ কিছু দাতব্য সংস্থার জন্য কাজ করতেন। তার দুই সন্তানও রয়েছে।

Manual3 Ad Code

এদিকে তার মৃত্যুতে ইউরোপীয় ইউনিয়নের গণভোটের জন্য প্রচারণা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code