সিলেট ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৫ পূর্বাহ্ণ, জুন ২০, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন নৌবাহিনী পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরে দু’টি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে। বিতর্কিত দক্ষিণ চীন সাগরের ওপর বেইজিং’-এর দাবিকে কেন্দ্র করে আন্তর্জাতিক আদালতের রুলিং দেয়ার আগে উত্তেজনা যখন তুঙ্গে তখন এই দুই বিমানবাহী রণতরী মোতায়েন করা হলো। মার্কিন প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানবাহী রণতরী ইউএসএস রোনাল্ড রিগ্যান ও ইউএসএস জন সি স্টিনিস এবং তাদের সঙ্গের যুদ্ধজাহাজগুলো ফিলিপাইন সাগরে বিমান প্রতিরক্ষা এবং নজরদারি মহড়া চালিয়েছে। মহড়ায় ১২ হাজার নৌসেনা, ১৪০টি বিমান এবং ছয়টি ছোট যুদ্ধজাহাজ অংশ নিয়েছে। আন্তর্জাতিক পানিসীমায় এই মহড়া চালানো হয়েছে। যাতে দুটি স্ট্রাইক গ্রুপ অংশ নিয়েছে। উভয় গ্রুপেই বিমানবাহী জাহাজ মোতায়েন করা হয়। একাধিক বিমানবাহী রণতরী নিয়ে গঠিত স্ট্রাইক গ্রুপের কাছাকাছি থেকে অভিযান চালানোর ক্ষেত্রে আমেরিকার সক্ষমতা এতে ফুটে উঠেছে বলে দাবি করেছে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় কমান্ড। বিতর্কিত দক্ষিণ চীন সাগরের ওপর অধিকার প্রতিষ্ঠাকে কেন্দ্র করে বেইজিং এবং ম্যানিলার বিরোধের বিষয়ে হেগের জাতিসঙ্ঘ আদালত যখন শিগগিরই রায় দেবে বলে মনে করা হচ্ছে তখন ওই এলাকায় শক্তি প্রদর্শন করল আমেরিকা। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, এই মহড়ার মাধ্যমে আমেরিকা যে বার্তা দিয়েছে তা অত্যন্ত পরিষ্কার এবং এ মহড়া এ সময়ে চালানোর বিষয়টিও ইচ্ছা করেই ঠিক করা হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি