১১ হাজার ভোল্ট বৈদ্যুতিক লাইন মেরামত করতে গিয়ে নিহত

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, জুন ২২, ২০১৬

১১ হাজার ভোল্ট বৈদ্যুতিক লাইন মেরামত করতে গিয়ে নিহত

Manual7 Ad Code
electrocuted_117569
আন্তর্জাতিক ডেস্ক : এগার হাজার ভোল্ট বৈদ্যুতিক লাইন মেরামত করতে গিয়েছিলেন স্থানীয় বিদ্যুৎ বিভাগের দুজন কর্মী। একপর্যায়ে তাদের একজন বিদ্যুৎস্পৃষ্ট হন। মুহূর্তেই লোকটির শরীরে দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। সহকর্মীকে বাঁচাতে অপর ব্যক্তি চড়ে বসেন বৈদ্যুতিক খুঁটিতে। তিনিও বিদ্যুৎস্পর্শে মারাত্মক আহত হয়ে মৃত্যুর মুখোমুখি।
Manual2 Ad Code

বুধবার সকালে ভারতের উত্তর প্রদেশের ঝাঁসি শহরে এই ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

Manual4 Ad Code

বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ভয়ঙ্কর দৃশ্যটি মোবাইল ফোনে ধারণ করা হয়। ভিডিওতে দেখা যায়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন ব্যক্তির শরীরে আগুন ধরে গেছে। সহকর্মী বৈদ্যুৎতিক খুঁটিতে উঠে লোকটিকে বাঁচানোর চেষ্টা করে। তিনিও বিদ্যুৎস্পর্শে চলে আসেন এবং মারাত্মক আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই দুই ব্যক্তি স্থানীয় বিদ্যুৎ বিভাগে কাজ করেন। ওই এলাকার ১১ হাজার ভোল্ট বৈদ্যুতিক লাইনে ত্রুটি দেখা দিলে তারা মেরামত করতে যান। সেখানে একজন অসাবধনতাবশত বৈদ্যুতিক তার স্পর্শ করে ফেললে এই ঘটনা ঘটে।

Manual6 Ad Code

ভিডিও:

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code