সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৪ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম দুই নারী বিচারক নিয়োগ দেয়া হয়েছে। ইস্তানা বুকিত কায়াগনানে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে নিয়োগপত্র হস্তান্তর করেন সেলাঙ্গরের সুলতান শারাফুদ্দিন ইদ্রিস শাহ।
এই দুই নারী বিচারক হলেন নূর হুদা রোজলান (৪০) এবং নেন্নি সুহায়দা শামসুদ্দিন (৪১)। বিচার বিভাগের জন্য এটি একটি ইতিবাচক উন্নয়ন বলে জানিয়েছেন এই দুই নারী বিচারক।
সুহায়দা শামসুদ্দিন বলেন, নারীর বিরুদ্ধে সব ধরনের বৈষম্য উৎখাতে জাতিসংঘ সনদে স্বাক্ষর করেছে মালয়েশিয়া। আর নারীর ক্ষমতায়নের সঙ্গেও এই নিয়োগ সঙ্গতিপূর্ণ।
এই দুই নারী ইসলামিক স্টাডিজে স্নাতক ডিগ্রিধারী। পরে তারা মনোবিজ্ঞান এবং আন্তর্জাতিক ও তুলনামূলক আইন অধ্যায়ন বিষয়েও পড়াশোনা করেন।
সুহায়দা এর আগে মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেলের চেম্বারে সিনিয়র শরিয়াহ অফিসার হিসেবে এবং রোজলান সেলাঙ্গরের শরিয়াহ বিচার বিভাগের প্রধান রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন।
Design and developed by ওয়েব হোম বিডি