বুধবার ঈদুল ফিতর উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত: ৭:১৫ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০১৬

বুধবার ঈদুল ফিতর উদযাপন করবে সৌদি আরব

Manual1 Ad Code

download (10)

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আকাশে সোমবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সৌদির রাষ্ট্রীয় আদালতের চাঁদ দেখা কমিটির বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, দেশটিতে মঙ্গলবার ঈদ হচ্ছে না। আগামী কাল বুধবার ঈদুল ফিতর উদযাপন করবে সৌদি আরব।

সৌদি আরবের রাষ্ট্রীয় আদালত চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদের খবর নিশ্চিত করে। সোমবার সৌদি আরবের একটি উচ্চ পর্যায়ের চাঁদ দেখা কমিটির তথ্য অনুযায়ী আদালত বুধবারে ঈদ উদযাপনের ঘোষণা দেন বলে জানা গেছে। সৌদি আরবের এ কমিটির সিদ্ধান্ত পালন করে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত,  কাতার,  বাহারাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

আর সৌদি আরবে আজ চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে বৃহস্পতিবারে ঈদ হওয়ার সম্ভাবনা বেশি। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ হয়ে থাকে। তবে এর কিছু ব্যতিক্রমও হয়।

Manual5 Ad Code

আগের দেওয়া ঘোষণা অনুসারে, সন্ধ্যায় সৌদি আরবে বৈঠকে বসে দেশটির শাওয়াল মাসের চাঁদ দেখা কমিটি। এ বৈঠকের বিষয়ে শুক্রবার সৌদি আরবের সুপ্রিম কোর্ট একটি নির্দেশ জারি করে।

Manual5 Ad Code

কমিটি সিদ্ধান্ত দেয়, দেশটির কোথাও চাঁদ দেখা না যাওয়ায় আরো একদিন অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত রোজা রাখতে হবে। আর ঈদ হবে বুধবারে।

এক মাসের রোজা পালনের পরে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের দিন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code