যাত্রাবাড়ী থেকে মাওয়া পর্যন্ত চারলেনর পরিকল্পনা

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০১৬

যাত্রাবাড়ী থেকে মাওয়া পর্যন্ত চারলেনর পরিকল্পনা

Manual5 Ad Code

index

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ী থেকে মুন্সীগঞ্জের মাওয়া পর্যন্ত চারলেন সড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

Manual5 Ad Code

এছাড়া মুন্সীগঞ্জের ছনবাড়ি থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত আরেকটি চারলেন সড়ক নির্মাণ করা হবে। এই দু’টি চারলেন সড়কের নির্মাণ কাজ শেষ হবে পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই।

Manual4 Ad Code

শুক্রবার (৫ আগস্ট) বিকেলে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল-বানারী বাজার এলাকায় বন্যাকবলিতদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শেখ হাসিনার পক্ষ থেকে বন্যাদুর্গতদের ত্রাণ বিতরণ চলতে থাকবে। পানিবন্দী মানুষের জন্য সবকিছু করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী নদী ভাঙনের শিকার এলাকার জন্য সবকিছুই করা হবে।

Manual6 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন-মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল আলম, টঙ্গিবাড়ী উপজেলার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code