সিলেট সীমান্তে ২৯ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৬

সিলেট সীমান্তে ২৯ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৯ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ করেছে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (বিজিবি)।

 

শনিবার (২৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের দায়িত্বাধীন তামাবিল, প্রতাপপুর, বাংলাবাজার, বিছনাকান্দি ও সংগ্রাম বিওপি এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

 

Manual6 Ad Code

বিজিবি-৪৮ জানায়, অভিযানে ভারতীয় জিরা, কম্বল, ফল, প্রসাধনীসামগ্রী, গরু, পানমসলা ও সুপারি জব্দ করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে বালু-পাথর বহনকারী একটি বাংলাদেশি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করা হয়।

 

Manual7 Ad Code

জব্দ করা পণ্য ও নৌকার আনুমানিক সিজারমূল্য ২৯ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

 

Manual7 Ad Code

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট মো. নাজমুল হক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানের পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code