সিলেটে হাম উপসর্গে মৃত্যু বেড়ে ১৪৮

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬

সিলেটে হাম উপসর্গে মৃত্যু বেড়ে ১৪৮

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম বা হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৮ জনে।

Manual8 Ad Code

 

বুধবার (২৬ আগস্ট) সকাল থেকে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল পর্যন্ত শিশু দুটির মৃত্যু হয়।

 

বৃহস্পতিবার সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম এ তথ্য জানিয়েছেন।

 

মৃত শিশুরা হলো- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মুশাহিদ মিয়ার ছেলে ১৫ মাস বয়সি মাহবুবুর রহমান ও সুনামগঞ্জের ছাতক উপজেলার নিজাম উদ্দিনের ছেলে ১০ মাস বয়সি তাকসিন। দুই শিশুই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

 

হাম পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৩৫ জন চিকিৎসাধীন ছিল। ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১০২ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

 

সিলেটে এখন পর্যন্ত মারা যাওয়া ১৪৮ জনের মধ্যে ১০ জনের পরীক্ষায় হাম ধরা পড়েছিল। বাকি ১৩৮ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

Manual8 Ad Code

 

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত পরীক্ষায় সিলেট বিভাগে এক হাজার ২৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

Manual2 Ad Code

 

(সুরমামেইল/এফএ)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code