বাংলাদেশি কন্যা হিটে প্রথম

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৬

বাংলাদেশি কন্যা হিটে প্রথম

Manual7 Ad Code

10433_Margarita

স্পোর্টস ডেস্ক :: বাংলাদেশি তরুণী মার্গারিটা মামুন রিটা রিও অলিম্পিক গেমসের রিদমিক জিমন্যাস্টিকস ইভেন্টে অংশ নিয়ে নিজের হিটে প্রথম হয়েছেন।

Manual6 Ad Code

রিদমিক জিমন্যাস্টিকসে রাশিয়ার হয়ে অংশ নিচ্ছেন মার্গারিটা। নিজের চার ইভেন্ট হুপে ১৮.৮৩৩, বলে ১৯.০০০, ক্লাবে ১৭.৫০০ ও রিবনে ১৯.০৫০—একক অলরাউন্ডে মোট ৭৪.৩৮৩ পয়েন্ট পেয়ে শীর্ষে থেকেই হিট শেষ করেছেন বিশ্ব র‍্যাঙ্কিংয়েও এক নম্বরে থাকা রাশিয়ান এই জিমন্যাস্ট। রাশিয়ান লিখতে হচ্ছে। অথচ একটু এদিক-ওদিক হলেই বাংলাদেশের হয়েও অলিম্পিকে অংশ নিতে পারতেন এই জিমন্যাস্ট।

দ্বিতীয় অবস্থানে রয়েছেন আরেক রাশিয়ান আনা কুদ্রায়াতেভা। তার মোট পয়েন্ট ৭৩.৯৩২।

রিটার বাবা বাংলাদেশি। বাবা আবদুল্লাহ আল মামুন, রাজশাহীর সন্তান তিনি। মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার ডিগ্রিধারী। মা রাশিয়ান, আন্না। তারা এখন সপরিবারে রাশিয়াতেই থাকেন।

রিটার মা সাবেক রিদমিক জিমন্যাস্ট, তার হাত ধরেই এই খেলায় হাতেখড়ি রিটার। পরে সেখান থেকে এ বছর প্রথমবারের মতো অলিম্পিকে অংশ নিয়েছেন তিনি।

Manual3 Ad Code

গত কয়েক বছরে এই অঙ্গনে বেশ সুনাম কুড়িয়েছেন রিটা। এর মধ্যে জিতেছেন রাশিয়ার রিদমিক জিমন্যাস্ট দলের প্রধান কোচের মনও। আর তাই তো সে কোচ রিটার নাম দিয়েছেন ‘দ্য বেঙ্গল টাইগ্রেস’ বা ‘বাংলার বাঘিনী’। তার এই বিশেষ নামটি আন্তর্জাতিক জিমন্যাস্টিকস ফেডারেশনের অফিশিয়াল ওয়েবসাইটেও পাওয়া যায়, সঙ্গে উইকিপিডিয়াতেও।

Manual3 Ad Code

রিদমিক জিমন্যাস্টিকসে বিশ্ব রেকর্ড গড়েছেন রিটা। ২০১৬ বাকু বিশ্বকাপে চারটি ইভেন্টে মোট ৭৭.১৫০ পয়েন্ট পেয়ে বিশ্ব রেকর্ড গড়েন তিনি।মার্গারিটার জন্য আপনার গর্ব হতে পারে, জুনিয়র লেভেলে কিছুদিন তিনি খেলেছেন বাংলাদেশের হয়েও। সিনিয়র লেভেলে ফিরে যান রাশিয়ায়। ​

বাংলাদেশের হয়েই গ্রেটেস্ট শো অন আর্থ মাতানোর কথা ছিল তার। কিন্তু নানা জটিলতায় সেটি আর সম্ভব হয়নি, তবে অদম্য এই নারী ঠিকই অলিম্পিক মাতাচ্ছেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code