সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৬
বিনোদন ডেস্ক :: রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার আতঙ্ক এখনো সবাইকে তাড়া করে বেড়াচ্ছে। সেই ভয়ঙ্কর রাতের কথা মনে হলে শরীর শিউরিয়ে ওঠে অনেকের। সেই জঙ্গি হামলায় দেশি-বিদেশি ও পুলিশসহ ২২ জন নিহতের শোক এখনো কাটেনি।
এরই মধ্যে বলিউডের পরিচালক অগ্নিদেভ চ্যাটার্জি ঢাকার গুলশানে হামলা নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন। আজ সোমবার থেকে সিনেমার শুটিং শুরু হওয়ার কথা।
‘জিহাদ’ শিরোনামের ওই সিনেমায় অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্তা, রোহিত রয়, কনিকা ব্যানার্জি, শাহবাজ খান, রাজেশ শর্মা প্রমুখ।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে, ছবির গল্পটি হবে থ্রিলারধর্মী ও রহস্যে ঘেরা। গল্প শুরু হবে একটি অ্যাকশন সিক্যুয়েন্স দিয়ে। যেখানে তুলে ধরা হবে গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টের ঘটনা।
সিনেমায় অভিনয় নিয়ে ঋতুপর্ণা বলেন, ‘আমার চরিত্রটা বেশ জটিল। এ ধরনের চরিত্রে অভিনয় করতে পছন্দ করি।’ পরিচালক বলেন, এ ধরনের চরিত্রে ঋতুপর্ণাকেই মানায়। তাই তাকেই রাখা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি