মুক্তি পাচ্ছে ফরীদির শেষ ছবি ‘এক জবানের জমিদার, হেরে গেলেন এবার’

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০১৬

মুক্তি পাচ্ছে ফরীদির শেষ ছবি ‘এক জবানের জমিদার, হেরে গেলেন এবার’

Manual6 Ad Code

download (2)

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক :: এক সময়ের জনপ্রিয়, সবার মাঝ থেকে হাঁড়িয়ে যাওয়া অভিনেতা হুমায়ুন ফরীদি মৃত্যুবরণ করেন ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি। মৃত্যুর বছর দেড়েক আগে তিনি চলচ্চিত্র নির্মাতা উত্তম আকাশের পরিচালনায় ‘এক জবানের জমিদার, হেরে গেলেন এবার’ শিরোনামের একটি ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

Manual4 Ad Code

সে সময় ডাবিংসহ অন্যান্য কাজ শেষ হলেও, ২০১১ সালে ছবিটির প্রযোজক নাজিম উদ্দিন চেয়ারম্যানের মৃত্যুর কারণে ছবিটির মুক্তি অনিশ্চিত হয়ে পড়ে।

Manual8 Ad Code

তবে এবার হুমায়ুন ফরীদির মৃত্যুর চার বছর পর সব ঝামেলা চুকিয়ে ‘এক জবানের জমিদার, হেরে গেলেন এবার’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আগামী শুক্রবার (২৬ আগস্ট)। ছবিটির সহযোগী পরিচালক নিরঞ্জন সরকার জানান, ‘সারা দেশের ৬০টির বেশি সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি।’

ছবির কাহিনীতে দেখা যাবে, হুমায়ুন ফরীদি এক জবানের জমিদার। কথা যা বলেন, তা-ই করেন। কথা রাখতে গিয়েই তিনি নিঃস্ব হয়েছেন তবু নিজের কথা থেকে সরে আসেননি। জমিদারের কথার কারণেই এক যুবক হয়েছেন জমিদার। আর জমিদার পরিণত হয়েছেন পথের ভিখারিতে। মূলত নাতনি সিলভির জন্য এক যুবককে তিনি কথা দেন। সেই কথার জন্যই ফরীদিকে ত্যাগ করতে হয় সবকিছু। এক জবানের জমিদার হেরে যান নীতির কারণে।

গত মার্চে ছবিটি সেন্সর ছাড়পত্র পায়। ছবিতে হুমায়ুন ফরীদি ছাড়া অভিনয় করেছেন আমিন খান, চাঁদনী, ওমর সানি, মিজু আহমেদ, নাসরিন, কাবিলা প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code