নতুন প্রজন্মকে মাদকদ্রব্য থেকে দূরে রাখতে সামাজিক আন্দোল

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৬

নতুন প্রজন্মকে মাদকদ্রব্য থেকে দূরে রাখতে সামাজিক আন্দোল

Manual6 Ad Code

download-1

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: নতুন প্রজন্মকে মাদকদ্রব্য থেকে দূরে রাখতে সামাজিক আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। নতুন প্রজন্ম যেন এসব জীবন বিনষ্টকারী বস্তুর কাছে ঘেঁষতে না পারে, এ জন্য অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজশাহীতে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

Manual8 Ad Code

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক নম্বর ব্যাটালিয়ন এই অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে ৫৯ হাজার ৭৬৫ বোতল ফেনসিডিল, ১৯৮ বোতল বিদেশি মদ, ২৮ লিটার দেশি মদ, ১ কেজি ৫৪০ গ্রাম হেরোইন, ৯৬টি ইয়াবা বড়ি ও ৫০০ গ্রাম গাঁজা ধ্বংস করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, সবাই মিলে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ, আন্দোলন গড়ে তুলতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে মাদক প্রতিরোধ করা সম্ভব নয়।

Manual1 Ad Code

তিনি বলেন, আমরা উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছি। কিন্তু নতুন প্রজন্মকে সঠিক পথে না রাখতে পারলে অগ্রগতিই হবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, সংরক্ষিত আসনের সাংসদ আখতার জাহান, বিজিবির রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরীয়ার আহমেদ চৌধুরী, সেক্টর কমান্ডার কর্নেল মতিউর রহমান, বিজিবির এক নম্বর ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহজাহান সিরাজ প্রমুখ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code