সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ মারা গেছেন

প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০২৬

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ মারা গেছেন

Manual3 Ad Code

মেইল ডেস্ক:
সাবেক ত্রাণ ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক পাঁচবারের সংসদ সদস্য (এমপি) বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট হারুন অর রশীদ ইন্তেকাল করেছেন।

Manual5 Ad Code

 

বৃহস্পতিবার (১৮ জুন) রাতে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

Manual2 Ad Code

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনের অসংখ্য স্মৃতি, অবদান ও কর্মময় অধ্যায় রেখে গেছেন।

 

Manual3 Ad Code

হারুন অর রশীদ ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ত্রাণ ও নৌ পরিবহন প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে দলীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code