সিলেট ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৬
বিনোদন ডেস্ক :: ‘বাহুবলী টু’ ছবির কলাকুশলীদেরকে লম্বা সময় ধরে কাজ করতে হচ্ছে। ভারতের হায়দরাবাদে শেষ ধাপের চিত্রায়ন সম্পন্ন করতে সবাই এখন মগ্ন। এখন ক্লাইমেক্স দৃশ্যের কাজ হচ্ছে। এসএস রাজামৌলির পরিচালনায় পুরো চিত্রায়ন শেষ হবে এ বছরের নভেম্বরে।
২০১৭ সালের সবচেয়ে কাঙ্ক্ষিত ছবিগুলোর মধ্যে এটি অন্যতম। ‘বাহুবলী’র মতো এর দ্বিতীয় কিস্তিতেও থাকছে কিছু বিষ্ময়কর যুদ্ধের দৃশ্য। প্রথম ছবির চেয়ে আরও রুদ্ধশ্বাস এসব দৃশ্য দেখলে দর্শকদের কাছে স্বপ্নময় মনে হবে বলে শোনা যাচ্ছে।
‘বাহুবলী’র ট্রেলার মুক্তির পরপরই সোরগোল পড়ে গিয়েছিলো। প্রেক্ষাগৃহে আসার পর তো এটি দুনিয়া কাঁপিয়েছে! আগামী ২৩ অক্টোবর ছবিটির অভিনেতা প্রভাসের জন্মদিনে নতুন পর্বের ট্রেলার ছাড়ার পরিকল্পনা আছে নির্মাতাদের। এতে আরও অভিনয় করেছেন রান্না দাগ্গুবাতি, তামান্না ভাটিয়া, আনুশকা শেঠি।
Design and developed by ওয়েব হোম বিডি