উহান ওপেনের ফাইনালে সানিয়া

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০১৬

উহান ওপেনের ফাইনালে সানিয়া

Manual2 Ad Code

downloadস্পোর্টস ডেস্ক :: বারবোরা স্ট্রাইকোভা ও সানিয়া মির্জার জয়যাত্রা অব্যাহত। মার্টিনা হিঙ্গিসের সঙ্গে বিচ্ছেদের পর শেষ চারটি টুর্নামেন্টের তিনটিতেই স্ট্রাইকোভার সঙ্গে জুটি বেঁধে জিতেছেন সানিয়া৷ এবার তাঁরা পৌঁছে গেলেন উহান ওপেনের ফাইনালে।

সেমি-ফাইনালে তৃতীয় বাছাই ইন্দো-চেক জুটি হারিয়ে দিল চিনা তাইপেইয়ের হাও চিং চ্যান ও ইয়ুং জ্যান চ্যানকে। সানিয়াদের পক্ষে ম্যাচের ফল ৬-৪, ৩-৬, ১০-৭।

Manual1 Ad Code

এর আগে কোয়ার্টার ফাইনালে সানিয়ারা স্ট্রেট সেটে হারান টিমিয়া ব্যাবোস-ইয়ারোশ্লাভা শ্বেদোভা জুটিকে৷ সানিয়া-স্ট্রাইকোভার জয় ৬-৩, ৭-৬ ফলে৷ এক ঘণ্টা ১৮ মিনিটের লড়াইয়ে চারবার প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করেন তাঁরা৷ শেষ চারের লড়াইয়ে সানিয়াদের প্রতিপক্ষ চাইনিজ তাইপের হাও চিং চান-ইউং জান চান৷

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code