সুনামগঞ্জে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৬

সুনামগঞ্জে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত

Manual7 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
জেলার দিরাইয়ে ‘ইসলামবিরোধী’ কাজ আখ্যা দিয়ে ‘মহিলা প্রীতি ফুটবল’ খেলায় বাধার অভিযোগ উঠেছে।

 

Manual7 Ad Code

দিরাই উপজেলা স্টেডিয়ামে সোমবার (৫ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ ও সিলেটের দুটি দলের প্রীতি ফুটবল খেলা ছিল। কিন্তু স্থানীয় একটি পক্ষের বাধার কারণে খেলাটি স্থগিত করেছেন আয়োজকরা।

 

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দিরাই স্টেডিয়ামে স্থানীয় ‘স্বপ্নচূড়া স্পোটিং ক্লাব’ ও সিলেটের ‘জারা স্পোটিং ক্লাবের’ মেয়েদের মধ্যে সোমবার বিকেলে এই প্রীতি ফুটবল খেলা হওয়া কথা ছিল।

 

Manual4 Ad Code

আয়োজকদের একজন রাকিব আহমেদ ভূইয়া জানান, সোমবার দুপুরে তিনি পুলিশের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করেছেন। পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছে খেলা স্থগিত করতে। তাই বাধ্য হয়ে তিনি খেলা স্থগিত করেছেন।

 

তিনি জানান, স্বপ্নচূড়া স্পোটিং ক্লাবটি ২০১৯ সালে যাত্রা শুরু করেছে। এলাকার কিশোরীদের নিয়েই এই দল। ২০১৯ সালে এই দলের আমন্ত্রণে দেশের সাতটি জেলার মেয়েদের সাতটি ফুটবল দল দিরাইয়ে এসে খেলে গেছে। স্বপ্নচূড়ার মেয়েরাও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে খেলেছে। জাতীয়ভাবেও বিভিন্ন খেলায় তারা অংশগ্রহণ করেছে। এই দলকে নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছে। এখন হঠাৎ করে খেলায় বাধা আসায় রাকিব আহমেদ ভুইয়া বিস্মিত।

 

রোববার রাতে ইউএনও সনজীব সরকারের সঙ্গে দেখা করে খেলার নামে ‘অশ্লীলতা’ বন্ধের দাবি জানান দিরাই পৌর এলাকার চণ্ডিপুর এলাকার বাসিন্দা মাওলানা শরিফ উদ্দিনসহ কয়েকজন। সেখান থেকে বের হয়ে এ নিয়ে ফেসবুকে একটি ভিডিও দিয়েছেন তারা।

 

ভিডিওতে শরিফ উদ্দিন বলেন, দিরাইয়ে কোনো ইসলামবিরোধী কাজ হবে না। উলামায়ে কেরামদের সঙ্গে নিয়ে ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটির পক্ষ থেকে তারা ইউএনও’র সঙ্গে দেখা করে সেই দাবি জানিয়ে আসছেন। পরে সোমবার সকালে আবারও ইউএনও কার্যালয়ে গিয়ে তারা খেলা বন্ধের দাবি জানান।

 

জানতে চাইলে মুঠোফোনে মাওলানা মো. শরিফ উদ্দিন বলেন, আমরা আগে শুনেছিলাম কিশোরীরা ফুটবল খেলবে। এখন মাইকিং করা হচ্ছে মহিলাদের ফুটবল খেলা। দিরাইয়ে এর আগে এভাবে মহিলাদের কোনো ফুটবল খেলা হয়নি।

 

নিজেকে দিরাই ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটির সভাপতি দাবি করে শরিফ উদ্দিন বলেন, মহিলাদের নিয়ে মাঠে নাচানাচি, অশ্লীলতা হবে- এটা আমার মানতে পারি না।

Manual8 Ad Code

 

২০১৯ সাল থেকে এই মাঠে মেয়েদের ফুটবল খেলা হচ্ছে জানালে শরিফ উদ্দিন বলেন, এর আগে আমরা দেখিনি। আমরা খেলাধূলার বিরোধী নই, আমরা অশ্লীলতার বিরোধী।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার জানান, যেহেতু দুই পক্ষই দিরাইয়ের বাসিন্দা, তাই আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতা করে খেলতে বলেছিলাম। এখন আয়োজকেরা জানিয়েছে, তারা নিজেরাই খেলাটি স্থগিত করেছেন।

 

(সুরমামেইল/এসডি)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code