শুভশক্তির প্রতিক দুর্গাপূজা

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০১৬

শুভশক্তির প্রতিক দুর্গাপূজা

Manual1 Ad Code

10durga3সুনির্মল সেন :: প্রাগৈতিহাসিক সময় থেকে এ প্রার্থিব জগতে পৃথিবীর বিভিন্ন স্থানে শক্তিপূজায় প্রচলন ছিলো। অসুর শক্তি নিধনে শক্তিপূজার মাহাত্ম বিশ্বজুড়ে বিদ্যমান রয়েছে। শাস্ত্রীয় পন্ডিতদের মতানুযায়ী প্রায় ৬ হাজার বছর পূর্বে মহেঞ্জোদারো ও হরপ্পা নগরের নাগরিকদের আরাধ্যদেবী ছিলেন জগজ্জননী ভগবর্তী দুর্গা। অতি প্রাচীনকালে মিশর, ইউরোপ, জাপান, ভারতসহ প্রভৃতি দেশে শক্তিপূজার প্রচলন ছিলো। জাপানে এবং চীনের ক্যান্টন শহরে ১০৮বাহু বিশিষ্ট চনষ্টিদেবীর এখনো মন্দির আছে। এ দেবী, দুর্গারই প্রতিরূপ।

অসুররা যখন দেবতাদের স্বর্গরাজ্য থেকে বিতারিত করে ফেললো তখনই ব্রক্ষা, বিষ্ণু এবং শিবের তেজের ঘনিভূত রূপ থেকে আবির্ভূত হলেন দেবী দুর্গা। তাঁর তিন নয়ন হচ্ছে- সূর্য, চন্দ্র ও অগ্নির প্রতীক। দু’টি শিক্ষা আমরা আদ্যাশক্তি এই দুর্গাপূজা থেকে পাই। একটি হলো দুষ্টের দমন, অপরটি হলো শিষ্টের পালন। সেখানে দেখা যায়, জনগণের কল্যাণে ব্রতীহয়ে রাজা সুরথ অসুরদের দ্বারা স্বর্গরাজ্য থেকে বিতারিত হয়ে দেবী দুর্গার কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন। তাদের সবারই প্রার্থনায় সন্তুষ্ট হয়ে স্বীয় শক্তিতে আবির্ভূত হয়েছেন দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্য। আরেকটি হলো মানুষের পশুশক্তিকে মানবীয় শক্তিতে পরিনত করার সাধনা। আর এ জন্যই মানুষ নিজের পশুত্বকে বিসর্জন দেয়ার জন্য পশুবলি প্রদান করে। কিন্তু, আসলেই কি আমরা আমাদের পশুত্বকে বিসর্জন দেই?

মহাভারতের দুর্গাপূজা অতি প্রাচীনকাল থেকে হয়ে আসছে। রাজা সুরথ এবং সমাধি বৈশ্যের পর দুর্গাপূজার আয়োজন করেন ১৫৮০ খৃষ্টাব্দে বাংলাদেশের রাজশাহীর তাহিরপুরের রাজা কংস নারায়ন। ১৬১০ খৃষ্টাব্দে ভারতের কলিকাতার জমিদার লক্ষীকান্ত মজুমদার অত্যন্ত জাকজমকের সঙ্গে দুর্গাপূজা করেন। এরপর থেকে সনাতন ধর্মাবলম্ভী বাঙালী হিন্দু জমিদারগণ নিয়মিত ভাবে ভগবতী মা-দুর্গাপূজা করে আসছেন। অষ্টাদশ শতাব্দির শেষ ভাগে শারদীয়া দুর্গাপূজা বাঙালী হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসবে পরিণত হয়। তখন থেকেই পূজার চেয়ে উৎসবের দিকটা প্রাধান্য পেতে থাকে।

Manual7 Ad Code

আজ এই বিশ্ব ব্রক্ষান্ডে অর্থাৎ মহাবিশ্বে যে হানা-হানি চলছে, দুর্বলের উপর সবলের অত্যাচার। তার মূলে রয়েছে আসুরিক শক্তির প্রবনতা। যুগে যুগে আমাদের সমাজে অসুরের আগমন ঘটেছে। আর সেই অশুভ শক্তির প্রতীক অসুরের হাত থেকে পরিত্রান পাবার আশায় শুভশক্তির প্রতীক দুর্গাপূজা করতে হয়। কোনো সুস্থ্য মানুষের পক্ষে অশুভ শক্তি কাম্য নয়। জাঁতি-ধর্ম-গোত্র-নির্বিশেষে সবাই কিন্তু শুভশক্তির প্রার্থনা করে। আদ্যাশক্তি মহামায়া, মা-দুর্গা এ জগতের সর্বশক্তি ও মঙ্গলের বিধাত্রী স্বরূপা।

দুর্গাপূজা করার মূলে রয়েছে সৌভ্রাতৃত্ববোধ। এই শারদীয় মহাপূজায় ধনী-দরিদ্র, উচ্চ-নীচ সবাই মিলিত হয় পরমানন্দে। কারণ মা-দুর্গার কাছে সকল সন্তানের সমান অধিকার। তিনি যে, বিশ্ব মাতা আদ্যাশক্তি মহামায়া। তাই তিনি বিশ্ব জননী। সকল প্রকার মানুষের মিলিত প্রয়াসই দুর্গাপূজা। তাইতো এটি সার্বজনীন মহামিলনোৎসব। দুর্গপূজা সম্পর্কে পুরাণ ও হরিবংশে উল্লেখ রয়েছে। মহাভারতের বিরাট পর্বেও ভীম্ম পর্বে দেবী দুর্গার বিভিন্ন স্তবের বর্ণনা পাওয়া গেছে। সকল স্থানেই ভগবতী মহামায়ার উপর ভগবানের সত্তা আরোপ করা হয়েছে। লক্ষ্যনীয় বিষয় হলো, দেশাচারের সঙ্গে মিলিয়ে এবং পারিবারিক পরিবেশের প্রভাবে প্রভাবিত করে দেবীকে স্বজন-পরিজনরূপে পূজা করার প্রয়াস একমাত্র এদঞ্চলেই সম্ভব হয়েছে।

সনাতন ধর্মাবলম্ভী বাঙালী হিন্দুরাই একমাত্র ভগবতী মা-দুর্গাকে সাংসারিক জীবনের প্রতিটি স্তরে শ্রদ্ধার অর্ঘ্য দেয়ার নিদর্শন দেখিয়েছে। তিনি যেনো আমাদেরই মা। আর মায়ের পূজাই হচ্ছে মাতৃপূজা।

Manual3 Ad Code

রাজনীতি যেখানে ব্যার্থ, অর্থনীতি অচল, নৈতিকতার অবক্ষয় বিরাজমান, আনশৃংখলার চরম অবনতি। অসুর শক্তি ধ্বংসকারী মা-দুর্গারপূজা, মাতৃপূজাই তখন হয়ে উঠে মুক্তির একমাত্র অবলম্বন। তাহলে আসুন আমরা সবাই মিলে মা ভগবতীর চরণে একমুষ্টি ফুল দিয়ে তাঁর কাছে প্রার্থনা করি। সমাজে তথা সাড়া বিশ্বে ভ্রাতৃত্ববোধ জেগে উঠুক, একে অন্যের সহায়তায় সুখে-দুখে হাত বাড়িয়ে দেই। আর মাতৃপূজাই যেন হয় শান্তির পূজা।

Manual1 Ad Code

“ওঁ সর্ব্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্ব্বার্থসাধিকে, স্বরণে এ্যাম্বকে গৌরী নারায়নী নমোহস্তুতে”॥

Manual2 Ad Code

প্রতিবেদক: সুনির্মল সেন, নিউজ ইনচার্জ: সুরমা মেইল ডটকম।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code